অবসরপ্রাপ্ত এএসপি নেসার আহমেদ আজ ভোরে ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)

তিনি সিএমপি কমিউনিটি পুলিশের সভাপতি এবং সাবেক অফিসার ইনচার্জ পাহাড়তলী থানা হিসেবে কর্মরত ছিলেন। আজ রাত দশটায় নগরীর মৌসুমি আবাসিক এলাকায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।


তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় গভীর শোক প্রকাশ করেছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।