মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস এর নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানাধীন কলেজ বাজার মধ্যম পাড়া শিকলবাহা আমিনুল্লাহ সারেং বাড়িতে অভিযান পরিচালনা করে ২১হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১৩৮৪০ টাকা সহ মো: ইয়াকুবকে গ্রেফতার করেন।

অন্য এক অভিযানে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশ পরিদর্শক আরিফুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর  চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট, আরাকান সড়কস্থ বহদ্দারবাড়ীর গেইটের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বৈশাখী, সমসাদ বেগম প্রঃ ময়না, সেনোয়ারা বেগম ও মোঃ মোর্শেদকে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।