খুলশী থানার এসআই জায়েদ বিন আব্দুল্লাহ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খুলশী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ খায়ের, মোঃ শরীফ, মোঃ সোহেল, ফিরোজ, জুয়েল, সাকিব হাসিন ও কবির হোসেনকে আটক করেন।
অন্য অভিযানে খুলশী থানার এসআই মাহিন সরওয়ারের নেতৃত্বে নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোড এর বিটিভি সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লতিফা বেগম ও আরিফুল ইসলাম জনিকে আটক করেন।