আজ দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অক্টোবর এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।

সভায় পুলিশ কমিশনার  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। এছাড়াও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব থেকে সকল পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন।

সভায় আবেদনের প্রেক্ষিতে সিএমপি কল্যাণ তহবিল, পুলিশ কল্যাণ ট্রাস্ট ও তহবিল এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে ৩০ জন পুলিশ সদস্যকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল এ গমনকারী পুলিশ সদস্য কনস্টেবল মোহাম্মদ আলমগীর, কনস্টেবল মোঃ ইমাম সৈয়দ, কনস্টেবল মোঃ সেলিম মিয়া, কনস্টেবল মোঃ নজরুল ইসলাম, কনস্টেবল  স্বপন কুমার বড়ুয়া ও  কনস্টেবল প্লাবু বড়ুয়াকে  ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার মহোদয়।
 

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।