মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস এর নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে থেকে চোর চক্রের সদস্য মো: ইকরাম মাহমুদকে ১টি চোরাই পুরাতন ১ টি মোটর সাইকেলসহ আটক করেন।
পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে নগরীর  কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চোরচক্রের সদস্য মোঃ হাসান, তৌহিদুল এবং মিরাজকে দুইটি চারাই এবং একটি Fz  সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে তাদের সহযোগীদের সহায়তায় চট্টগ্রাম শহরে নিয়ে আসেন, পরবর্তীতে চোরচক্রের সদস্যরা অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে চোরাই মোটর সাইকেল বিক্রয় করেন।