আজ শনিবার সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে নগরীর অক্সিজেনে মালিক-শ্রমিক, চালক-হেল্পার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিরাপদ সড়ক ব্যবহার এবং  ট্রাফিক সচেতনতামূলক  কর্মশালা অনুষ্ঠিত হয়

উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি ট্রাফিক উত্তর  কীর্তিমান চাকমা, এসি ট্রাফিক উত্তর আসিফ মাহমুদ গালিব, টি আই অ্যাডমিন মোঃ কামাল হোসেন,   মোঃ কামরুজ্জামান রাজ(টি আই মোহরা) মোঃ আব্দুস ছবুর(টি আই খুলসী),  মোঃ আলমগীর হোসেন (টি আই বায়েজিদ) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  অন্যান্য কর্মকর্তা-ট্রাফিক পুলিশ। উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামি এলাকার পরিবহনের সাথে সংশ্লিষ্ট মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং পরিবহনের চালক-হেল্পারগন।

      উক্ত সচেতনতামূলক কর্মশালায়  উপস্থিত সকলকে নিরাপদ সড়ক ব্যবহার,  নিরাপদে রাস্তা পারাপার ও ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়।