মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশ পরিদর্শক মো: আরিফুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ নাসিরাবাদ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম, মো: টিপু ও মোঃ আজিজুর রহমানকে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১লক্ষ টাকা ও ২টি মোটরসাইকেলসহ আটক করে।

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার  নিহাদ আদনান তাইয়ান জানান , গ্রেফতারকৃত ব্যক্তিরা জব্দকৃত  ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে সংগ্রহ করে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরে এনে ঘটনাস্থলে বিক্রি করার জন্য অবস্থান করছিলো ।