ডবলমুরিং থানার এসআই মোঃ ইমান হোসেন এর নেত্বত্বে সিঁধেল চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ জুয়েল, মোঃ রুবেলকে ঘটনার পরদিন ১২ অক্টোবর গ্রেফতার করেন।
চোরাই-কৃত ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ২টি মোবাইল ফোন, ১টি চুলের আয়রন মেশিন, চুরির জন্য গ্রিল কাটায় ব্যবহৃত ১টি রেঞ্চ এবং ঘটনার সময় জুয়েলের গায়ে পরিহিত টি- শার্ট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত মোঃ জুয়েল এর বিরুদ্ধে শরিয়তপুরের গোসাইরহাট থানা এবং সিএমপির ডবলমুরিং মডেল থানায় সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে।