মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ২১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি মোবাইল সেট, ১ টি সিএনজি থ্রি হুইলার গাড়িসহ আটক  ২ জন।

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ)  বিভাগের পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে টিম-৩১ গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ আলী আক্কাছ ও  মোঃ কফিল উদ্দিন প্রঃ কফিলকে ২১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল সেট ও ১ টি সিএনজি থ্রি হুইলার গাড়ি সহ  গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ তারা পরস্পর যোগসাজসে কক্সবাজার জেলার টেকনাফ থানার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে চট্টগ্রাম শহর সহ ঢাকা শহরে বিক্রয়ের জন্য চট্টগ্রাম শহরে প্রবেশ করেছিলো।