শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২ জন, ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার।
বাকলিয়া থানার এসআই মোঃ সাহাব উদ্দিন খন্দকার, এসআই মোঃ আব্দুল কাদের চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা লোহাগড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নাজিম উদ্দীন ও মোঃ হারুনুর রশিদ প্রঃ মিজবাহকে আটক করেন।
আটককৃতদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়।