মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ১০টি বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড চোরাই মোবাইলসহ ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৩ জন আটক।
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম)বিভাগের পুলিশ পরিদর্শক  মোঃ মনির হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে  চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ষ্টেশন রোড নুপুর মার্কেটের গলির মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ টি চোরাই মোবাইল সহ মোঃ সুরুজ মিয়া, মোঃ মনির,  মোঃ রাকিব হাসানকে গ্রেফতার করেন।