চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় র্যাব-৭ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমান ‘‘বিষাক্ত ক্রোমিয়াম যুক্ত ট্যানারি বর্জ্য মিশ্রিত পোল্ট্রি ও ফিশ ফিড’’ ধ্বংস এবং ৪ লক্ষ টাকা জরিমানা।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, এবং জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আজ পোল্ট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মেসার্স আদিত্য ট্রেডার্স থেকে ১৫০ বস্তা ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য এবং মেসার্স নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়।
এসময় মেসার্স আদিত্য ট্রেডার্স কে ২ লক্ষ টাকা এবং নূর এন্টারপ্রাইজকে ২ লক্ষ টাকা করে সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এর নেতৃত্বে র্যাব ৭, চট্টগ্রাম এর একটি চৌকস দল অভিযান পরিচালকা করে।
র্যাব-৭, চট্টগ্রাম এবং জেলা প্রশাসন বিশেষ ভ্রাম্যমাণ আদালত ২টি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।