চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডে ২৯৬টি পূজামন্ডপে নগদ অর্থ প্রদান করা হয়।
নন্দনকানন থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মাদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
সিটি মেয়র তাঁর বক্তব্য বলেন, বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক দেশ। ৭১’সালে সকলেই মিলে আমরা এদেশ স্বাধীন করেছি। সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দূর্গাপূজা উদ্যাপনের আহŸান জানিয়ে তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে আপনারা পূজা করুন। এবং প্রধানমন্ত্রীর জন্য আর্শীবাদ করবেন যাতে সকল ষড়যন্ত্র প্রতিহত করে তিনি দেশকে সুন্দর ভাবে পরিচালনা করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন-কাউন্সিলর জহরলাল হাজারী, মোহাম্মদ সলিমুলাহ বাচ্চু, নুরুল আমম, শৈবাল দাশ সুমন, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, সংক্ষিত কাউন্সিলর আনজুমারা বেগম,তত্ত¡াবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ,উপ-সচিব আশেক রসুল টিপু প্রমুখ।