শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে অবৈধভাবে তৈরীকৃত ৮০ হাজার জাল টাকাসহ প্রতারক চক্রের মূলহোতা মোঃ দিদারুল আলম’কে বায়োজিদ বোস্তামী হতে আটক করে র্যাব-৭, চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামীর পূর্ব নাসিরাবাদ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র সু-কৌশলে বাংলাদেশী জাল টাকা বাজারে ছেড়ে প্রতারনা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭ অভিযান পরিচালনা করে আসামি মোঃ দিদারুল আলম (৫০) নগরী বায়োজিদ বোস্তামী হতে আটক করেছে ।
তল্লাশী করে ১০০০ টাকার নোট সম্বলিত ৮০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।