আগামীকাল ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নবনির্মিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল' এর শুভ উদ্ভোধন ন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর চট্টগ্রাম সফর উপলক্ষ্যে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ও কার্যক্রমের বিষয়ে আজ সকাল ৯ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইনস মাঠে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় ।
এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়াসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।