১দফা দাবিতে অবরোধের সমর্থনে আজ ৩১ অক্টোবর (মঙ্গলবার) সকালে চান্দগাঁও থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি চান্দগাঁও এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। গত ১৫ বছর দুঃশাসন ও ফ্যাসিবাদ কায়েম করে বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার অপকৌশল নিয়েছে। পেশী শক্তির ভয় দেখিয়ে তারা ক্ষমতায় ঠিকে থাকতে চাই। সরকার অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে পুলিশ বাহিনীকে গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে প্রতিপক্ষ বানিয়েছে। কিন্তু জনগণ তাদের আর ছাড় দিবেনা। সরকারকে অবিলম্বে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন এর ব্যাবস্থা করতে হবে। ইবি এম পরিবর্তে ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করতে হবে। অন্যথায় এদেশের জনগণকে সাথে নিয়ে গনঅভ্যুত্থান এর মাধ্যমে আপনাদের নির্বাসনে পাঠানো হবে। বিএনপি নেতাকর্মীদের বন্দুকের নলের ভয় দেখিয়ে লাভ নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীরা যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
এসময় যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।