বাকলিয়া থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে নতুন ব্রিজে অভিযান চালিয়ে মোঃ সেলিম, সালাউদ্দিন কাদের প্রঃ হেলাল উদ্দিন ও নুরুল কবিরকে বিরল প্রজাতির ৫ টি মুখপোড়া হনুমানসহ গ্রেফতার করেন।
গ্রেফতার পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা ৫টি মুখপোড়া হনুমান কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন শাপলাপুর পাহাড় থেকে সংগ্রহ করে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
অন্য এক অভিযানে নতুনব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি বিরল ও বিলুপ্ত প্রায় গোর খোদক উদ্ধার করেন এবং এর সাথে জড়িত ২ জনকে আটক করেন।