মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে ২ সেবা প্রত্যাশী হাবিবুল হাসান রনি ও সাকিলকে মারধর করে আটক রাখার অভিযোগ পাওয়া গেছে।
রণি ভাই পুলিশ কর্মকতা জানে আলম ৯৯৯ ফোন করে ডবলমুরিং থানার সহযোগিতায় তাদের উদ্ধার করে।
হাবিবুল হাসান রনি বলেন , টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে পাসপোর্ট অফিসের কর্মকর্তা হাদী শাকিল ও আমাকে মারধর করে আটক রাখে ।আমার ভাই ৯৯৯ ফোন করলে ডবলমুরিং থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে।
মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে সরকারী যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে বিভাগীয় পরিচালক মোঃ সাঈদুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক আবু জাফর মোঃ আব্দুল্লাহ মোবাইল নাম্বার একই।
বক্তব্য নিতে মোবাইলে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।