দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলাকালীন সংবাদ সংগ্রহে বিভাগীয় কমিশনার কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা প্রদান করেন গেটে কর্মরত কর্মচারীরা।
এ সময় দেখা যায় একাধিক নিউজ চ্যানেল ,স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত কোন গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে না দিলেও অন্যদিকে প্রার্থীদের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের লাইভ প্রচার করতে কনফারেন্স রুমে প্রবেশ করতে চাইলে একটি টিভি চ্যানেল ও চট্টগ্রামের বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকার রিপোর্টার ও ক্যামেরাপার্সনকে ঢুকতে দেয়নি।তখন রুমের ভিতরে প্রশাসনের একাধিক কর্মচারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ নিয়ে গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং একজন নারী সাংবাদিক প্রতিবাদ করেন।