দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১(মিরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী মহাসড়কে মিছিলের মাধ্যমে যান চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি ও প্রধান নির্বাচনী এজেন্ট নিয়াজ মের্শেদ এলিট ভোটারদের প্রভাবিত করতে প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগ ।

 

মিরসরাই সংসদীয় আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী মাহবুব রহমান রুহেল এই অভিযোগ করেন।

 

চট্টগ্রাম-১ মিরসরাই নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান অভিযোগের ভিত্তিতে এই কারণ দর্শানোর নোটিশ দেন। নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে কেন সুপারিশ প্রেরণ করা হবে না তা আগামী ২৪শে ডিসেম্বর বিকাল ৩টার মধ্যে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধমে উপস্হিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন ।

 

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১০(ক) এবং ১১(৫) বিধি সমুহের সুস্পষ্ট লংঘন।