চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের সরওয়ার বাজার এলাকায় ধানচোর সন্দেহে গণপিটুনিতে এক পিকআপচালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ মে) দিনগত রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

নিহত পিকআপচালকের নাম মহিউদ্দিন (৩২)। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সরদারপাড়া এলাকার লম্বা কালুরবাড়ি এলাকার আলি আহামদের বড় ছেলে।

গত এক সপ্তাহ পূর্বে ২০ বস্তা ধান চুরি হয়েছিল একই  এলাকায় ।

বিষয়টি নিশ্চিত করে আমিলাইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী বলেন, ক্ষেত থেকে ধান মাড়াই করার পর শুকানোর জন্য রাস্তার পাশে রাখা হয়েছিল, তবে পূর্বে ধান চুরি হওয়ার কারণে পাহারা দিচ্ছিলো লোকজন এমন সময় পিকআপে ধানের বস্তা তুলতে দেখে এলাকাবাসী এগিয়ে আসলে পিছনে থাকা চোরের দল পালিয়ে গেলে পিকআপ চালককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আমিলাইশ সরওয়ার বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের নির্মাণাধীন ভবনে স্থানীয় লোকজন ধান কেটে শুকানোর জন্য রেখেছিলেন। এক সপ্তাহ পূর্বেও সেখান থেকে ২০ বস্তা ধান চুরি হয়েছিল।এরই পরিপ্রেক্ষিতে তাঁরা পাহারা বসিয়েছিলো এমতাবস্থায় চোরের দল ৫ বস্তা ধান গাড়িতে তুলে এসময়ে পাহারায় থাকা লোকজন এগিয়ে আসলে চোরের দল পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা চালককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এমনটাও হতে পারে, হয়ত চালককে ভাড়া করে নিয়ে আশা হয়েছে এবিষয়ে সে না জানতে পারে, অথবা জড়িতও থাকতে পারে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বলা যাবে। আমি ঘটনাস্থল পরিদর্শন করছি।
গাড়ি চালকদের উদ্দেশ্য ওসি বলেন, যদি চোরের সঙ্গী হিসেবে যায় সেটা ভিন্ন কথা। সেক্ষেত্রে চুরি/ডাকাতির দায়ে আটক ও মৃত্যুবরণ করার ঘটনা ঘটে। তাই গাড়ি চালকদের প্রতি আহবান কোথাও কোন মালামাল আনার জন্য ভাড়ায় যাওয়ার পূর্বে বিশেষ করে রাতের বেলায় চালককে নিশ্চিত হতে হবে সে কি চুরির মালামাল আনতে গেছে নাকি।