চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল আহাদ এর আজ শুক্রবার প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে আজ বাদ জুমা ফেনীস্হ মরহুমের গ্রামের বাড়ির বালিগাও কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,কবর জেয়ারত ও মরহুমের পারিবারিক অনুষ্ঠানে যোগদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, শ্রমিক নেতা সাবের আহমদ, নাঈবুল ইসলাম ফটিক,জি এম দস্তগীর,মোঃ জাবেদ,মোঃ মাহমুদ,জানে আলম,শাহজাহান সাজু,এম,জি,রহমান দিপু,সমিরুল ইসলাম তুহিন, মোঃ আলাউদ্দিন, মোঃ ইব্রাহিম প্রমূখ।
মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদকআব্দুল আহাদের মৃত্যু বার্ষিকীতে শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি