জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ জুন  উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীতে বিভিন্ন মাধ্যমে প্রচারের কথা জানালেও  আজ শুক্রবার কোথায়ও মাইকিংসহ কোন ধরণের প্রচারের চোখে পড়েনি।

এমনকি টিভি চ্যানেল, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক  পেইজে কোন কনটেন্ট দেখা যায়নি। হাতে গুনা দু'একটি পত্রিকায় কম গুরুত্বপূর্ণ জায়গায় চসিকের সংবাদ সম্মেলনের নিউজটি ছাপা হয়েছে। ফলে নগরের বেশি ভাগ মানুষ জানে না কাল ভিটামিন-এ ক্যাম্পেইন অনুষ্ঠিত  হচ্ছে।

৬-৫৯ বয়সী একাধিক শিশুদের মা-বাবার সাথে কথা বলে জানা যায় , ১লা জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে তারা জানেন না। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে বড় ধরণের ভূতকি দিয়ে থাকলেও  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায় সারাভাব।

একাধিক গণমাধ্যম কর্মী জানান, আগে সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা ভিটামিন-এ ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের অবিহিতকরণ সভার বিষয়ে একদিন আগে মেইলে
অফিস প্রধানদের দাওয়াত দিত। কিন্তু  বর্তমান জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে লোকোচুরি করে। তার অনুগত কয়েকজন সাংবাদিকদের দাওয়াত দিয়ে একপ্রকার লুকোচুরি করে সংবাদ সম্মেলন করার কারণে ভিটামিন ‘এ’ ক্যাম্পেই বহুল প্রচার পায় না।
অভিযোগ উঠেছে, স্বাস্থ্যবিভাগ থেকে আসা গণমাধ্যমকর্মীদের সম্মানী তসরুফ করার জন্য চসিকের পিআরও শাখা অনেকটা গোপনে স্ংবাদ সম্মেলন সেরে ফেলে।

এ বিষয়ে জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদকে বৃহস্পতিবার বেশ কয়েকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমাম হোসেন রানার কাছে জানতে চাইলে .তিনি জানান, আমরা প্রচার চাই, প্রচারে  গণমাধ্যমকর্মীদের ভূমিকা রয়েছে এবং তাদের উপস্থিতির জন্যে সরকারের পক্ষ থেকে সম্মানী  ব্যবস্থা রয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সংবাদ সম্মেলন নিয়ে লোকোচুরি খতিয়ে দেখব।