রাউজান কোতোয়ালীঘোনা কাসেম ফকিরের বাড়ীর মো: রফিকের ছোট মেয়ে তাহমিনা খান"কে ধর্ষণের অভিযোগ, তারই আপন বড় ভাই ধর্ষক মোহাম্মদ ইব্রাহিম খান বাপ্পির বিরুদ্ধে এবং তার বিচার দাবী।
এই নিয়ে দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত ১৬ ও ১৭ই জুন ভিডিও অপলোড ও লাইভে এই দাবী করেন।
'তাহমিনা খান জানান,জমির সমস্যা নিয়ে বাবা-মা গ্রামের বাড়ীতে গেলে আমি ও বড়ভাই ইব্রাহিম বাসাই একা ছিলাম ।সে মাতাল অবস্থায় বড়ভাই তার রুমে আমাকে ডাকে,আমি রুমে যায়নি । পর্রবতিতে সে আমার রুমে আসে আমাকে মারধর করে এবং তার সাথে আমার হাতাহাতি হয়, সে এক পর্যায়ে জোর করে আমাকে ধর্ষণ করে। আপন ভাইয়ের হাতে ধষিত হওয়াটা কোন ভাবে মেনে নিতে পারি নাই ,তাই বাধ্য হয়ে ঘর ছেড়েছি।
'তাহমিনা খান বলেন,আমার এখন কোন মা নেই,আমার একমাত্র মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কাছে স্বামী ও তার প্রাণ ভিক্ষা চান। দেশে ফেরত আসতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।
'তাহমিনা খান জানান,মা কে বিচার দিয়ে বিচার পায়নি, মা ও বোনরা ছেলে হিসাবে বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম খানের পক্ষপাতিত ও পীরের মত দেখলেও বড় ভাইয়ের এইসব অপর্কম সম্পর্কে বাবা কিছু জানত না। সে আজও আমাকে বিভিন্নভাবে হয়রানী করছে।এমনকি হত্যা করে গুম করে ফেলার হুমকি দিচ্ছে।