চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের কনফারেন্স হলে সিএমপির জুন ২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম
।
সভায় সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল বিভাগের উপ-পুলিশ কমিশনারগণকে তাদের আওতাধীন এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণসহ আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় জুন-২০২৪ মাসে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার, ছিনতাইকৃত সিএনজি উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, জালনোটসহ আসামি গ্রেফতার, চোরাই স্বর্ণ, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেফতার, গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার, অর্থ ও মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, চুরি মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার, চোরাই মালামাল ও মাদক উদ্ধার এবং আসামি গ্রেফতার, ক্লুলেস চুরি মামলার রহস্য উদ্ঘাটন মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাইকৃত মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, দায়িত্ব পালন সুন্দরভাবে সম্পন্ন করায়, মাসিক অপরাধ ও ত্রৈমাসিক অপরাধ সভাসহ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় ২০ নিয়মিতভাবে সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পরিসংখ্যান প্রস্তুতসহ দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পালন ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সকল স্তরের ২৮ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
জুন ২০২৪ মাসে শ্রেষ্ঠ বিভাগের ডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন উপ-পুলিশ কমিশনার
মোঃ মোখলেছুর রহমান, (উত্তর),
সিএমপি, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন মোঃ মঈনুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) ও নূরে আল মাহমুদ, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), সিএমপি, চট্টগ্রাম।
শ্রেষ্ঠ থানা- আকবরশাহ থানা গোলাম রাব্বানী , গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ টিম --ডিবি পশ্চিম বিভাগের টিম নং-৪২, ইনচার্জ- রমিজ আহমেদ, সিএমপি চট্টগ্রাম; শ্রেষ্ঠ এসআই-১ম এসআই রনি তালুকদার, ইনচার্জ সিআরবি পুলিশ ফাঁড়ি, কোতোয়ালি থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এসআই-২য় এসআই আনোয়ার হোসেন বাকলিয়া থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এএসআই-১ম এএসআই সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এএসআই-২য় এএসআই রাজীব দে, খুলশী পুলিশ ফাঁড়ি, খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই- এসআই হেলাল উদ্দিন, কর্ণফুলী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই- এএসআই সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার- এসআই আনোয়ার হোসেন, বাকলিয়া থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ চোরাইগাড়ী উদ্ধারকারী অফিসার- এসআই মুহাম্মদ মোশারফ হোসাইন, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম নির্বাচিত হন।