লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন। হালিমা রোকেয়া হলে  লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর অন্যতম ক্লাব "লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার" ২০২৪-২০২৫ সেবাবর্ষের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে গত সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন প্রদীপ চৌধুরী টিংকু নতুন সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন লুভনা হুমায়ুন সুমি কে গংগেবল হস্তান্তরের মধ্যদিয়ে তার দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এম জে এফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দীন আহমেদ অপু এম জে এফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এম, জে এফ,। সন্মানিত অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজুল ইসলাম এম জে এফ। আরো উপস্হিত ছিলেন জি এল টি ডিস্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন জাহানার বেগম, জি,এস টি  ডিস্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন এস এম আবু জাকের,  জি এম টি ডিস্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন ইন্জিনিয়ার চন্দন দাশ, এল,সি আই এফ ডিস্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন মোঃ  হুমায়ুন কবির, জি ই টি ডিস্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন আনিসুল হক, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এ,কে,এম সালাউদ্দিন এম জে এফ, কনসার্ন  জোন চেয়ারপার্সন লায়ন সেলিম উদ্দীন শিকদার এম জে এফ এবং লায়ন্স জেলা ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার নেতৃবৃন্দ। লায়ন মোজাম্মেল ও লিও পারমিতার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ক্লাবের প্রাক্তন সেক্রেটারি লায়ন আবুল মনসুর। আনুগত্যের শপথ পাঠ করান ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন হুমায়ুন কবির হিমু।