বিএনপির ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন, তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার, ৮ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় জিয়া সাংস্কৃতিক সংগঠন( জিসাস) সভাপতি নাহিদ গুলনার ইভা এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত জিসাস কর্মীরা ঘরে ফিরে যাবে না ।
ফ্যাসিবাদী সরকার রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে জিসাস প্রতিজ্ঞাবদ্ধ।