কাল ১লা ডিসেম্বর, রবিবার, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বতারার ষ্টাফ রিপোর্টার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সদস্য ও অগণিত সংগঠনের কর্ণধার মরহুম গোলাম মোস্তফা বাচ্চু’র ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংঠন দিনব্যাপী নানারকম কর্মসূচী হাতে নিয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ-মাহফিল, কবর জিয়ারত এবং মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পন।