আজ রবিবার বিকালে সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন বিএনপি উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ।
সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন বিএনপির উদ্যােগে এসএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদুল আলম ও ছাত্রনেতা মোঃ আরিফের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক
শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
বক্তব্যে প্রধান অতিথি শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে যেতে হবে। আগে ভোট চাওয়া হত জনগণের কাছ হতে এখন জনগণই সিদ্ধান্ত নিবেন কাকে ক্ষমতায় নিবেন।
তিনি আরও বলেন শুধুমাত্র বিএনপি গুম খুন, ফাঁসির স্বীকার হয়েছেন তা না, জামায়াত ইসলামির নেতাদেরও এসব নির্যাতনের স্বীকার হয়েছেন। আগামীর নির্বাচন সকল বিরোধী দলকে নিয়ে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, ১৭বছর রাজপথে ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদের নিয়েই নির্বাচনের পরে জাতীয় সরকার।
এতে আরও অতিথি ছিলেন, সৈয়দ নুর সিকদার, নবাব মিয়া, জসিম আব্দুল্লাহ, এরশাদ রহমান রিটু, মাহমুদুর রহমান মান্না, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ হাসান, আবু তাহের, মিন্টু, জান্নাতুল নাঈম রিকু, মকসুদ, হাবীব এরশাদ, ফারুক, জাফর মেম্বার, মিজান, ফেরচ দৌস শিকদার, আবুল হোসেন, ইব্রাহিম , টিপু, ওমর আমিন, নবী মেম্বার, সেলিম, বক্কর প্রমুখ।