চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মাহবুব উল আলম (৮৫) আজ সোমবার  বেলা ২টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টায় শেরশাহ সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে প্রবীণ সাংবাদিক নেতা মাহবুব উল আলমের ইন্তেকালে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রবীণ এই শিক্ষক ও সাংবাদিক নেতার মৃত্যুতে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।