বন্দরের বিভিন্ন স্থাপনা ব্যক্তিমালিকানায় দেওয়ার প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন কর্তৃক আয়োজিত গতকাল সকাল ১১-০০ ঘটিকার সময় ৪নং জেটি গেইট প্রাঙ্গনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি  মোঃ হারুন। সভাশেষে বন্দর ভবন অভিমুখে এক বিক্ষোভ মিছিল সহকারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের  চেয়ারম্যানকে স্মরকলিপি প্রদান করা হয়।

 উক্ত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ) এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  কাজী শেখ নুরুল্লাহ বাহার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদকতসলিম হোসেন সেলিম ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক  মোঃ ইব্রাহিম খোকন। এতে আরো বক্তব্য রাখেন স্টাফ ইউনিয়নের নেতা ব নাজিম উদ্দিন,  মঞ্জু, উইন্সম্যান আহ্বায়ক  আক্তার হোসেন, সাধারণ সম্পাদক  মোঃ ইউসুফ, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা সর্বজনাব মোঃ শামসুর রহমান স্বপন, মোঃ সিরাজুল ইসলাম, মঞ্জুরুল পারভেজ, আব্দুর রউফ, ল্যাসিং-আনল্যাসিং এর সভাপতি  মোঃ ইকবাল ও সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, এক্সট্রা হাউজ গ্যাং এর সভাপতি  মোঃ দেলোযার, সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের নেতা জনাব রাসেল খান, ডক শ্রমিক দল নেতা  আবুল কাশেম ও মোঃ হাসান প্রমুখ।

নেতৃবৃন্দ উল্লেখিত দাবীসমূহ আগামী ১০ই জানুয়ারী ২০২৫ইং তারিখের মধ্যে বাস্তবায়ন করার জোর দাবী জানান, অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী প্রদান করেন।