ফিরোজশাহ মিরপুর আবাসিক এলাকার সিদ্দিকের বাড়ি ইয়াসমিন আক্তার নামে এক নারী উদ্যোক্তা ও তার পরিবারের উপর চাঁদা না পেয়ে হামলার অভিযোগ।
আজ সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর উদ্যোক্তা ইয়াসমিন আক্তার এই অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, ৫ই আগষ্টের পর থেকে আমার বাবার খতিয়ানভুক্ত সম্পত্তি ও আমার ব্যবসা বানিজ্যের উপর চাঁদা দাবী করে আসছিল কিন্তু পচাঁদা না দেওয়ায় গত ২৪শে নভেম্বর রাতের আঁধারে কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাতের সর্দার, অস্ত্র ও হত্যা মামলার অসামী আবুল কাশেম প্রকাশ নলা কাশেম ও মহিউদ্দিন প্রকাশ লাল মহিউদ্দিন, রনি, রকি, সাদ্দাম, সাবুসহ প্রায় ৩০/৪০ জন সন্ত্রাসী আমাদের বসতভিটা ও আমার ব্যবসা ও ফার্মে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মমভাবে হামলা চালায় এবং আমি ও আমার পরিবারকে লাঠিসোঠা দিয়ে বেদম আঘাত করে। অস্ত্র ঠেকিয়ে ঘরে থাকা স্বর্ণ অলংকার ও টাকা-পয়সা এবং গরু, ছাগল লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে আকবর শাহ থানায় নায় যোগাযোগ করা হলে পরে সাধারন ডায়রী করা হয়, পরে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ আসলে সত্যাতা প্রমান পেলে, সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় - এবং মামলা করায় সন্ত্রাসীরা আমাকে ও আমার সন্তানসহ পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয় এরপর জামিনে এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছেন এবং মেরে ফেলার হুমকিও দিচ্ছেন। সন্ত্রাসীরা পূর্ণরায় গর্ত ১১ই ডিসেম্বর রাত আনুমানিক ২-২.৫ টার দিকে মুরগির ফার্মের তালা ভেঙে নতুন টিন রড় অ্যাঙ্গেল ও বিদ্যুতের মিটার নিয়ে যায় , সন্ত্রাসীদের ভয়ে থাকতে না পেরে আমাকে অন্য এলাকায় বাসা ভাড়া নিয়ে আমি এবং আমার সন্তানদেরকে নিয়ে থাকতে হচ্ছে। ভাই ৩ বোনেরা আমার ব্যবসা বানিজ্য ও আমার বাবার বসত ভিটা সবকিছু সুন্দরভাণে না আগের মত যাতে পরিচালনা করিতে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মা রেখা বেগম ও তাহমিনা।