চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার ওপর অর্পিত অপরিহার্য দায়িত্ব কর্তব্যসমূহের মধ্যে ইসলামী আন্দোলন অন্যতম। আল্লাহ তায়ালার প্রকৃত বান্দাহ হওয়ার জন্য পূর্ণাঙ্গ মুসলমান হওয়া আবশ্যক। ইসলামী সমাজ ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য ইসলামী আন্দোলনের মাধ্যমে ইকামতে দ্বীনের বড় ফরজটি আদায় করলে অন্যান্য ফরজ আদায় করা বান্দার জন্য সহজ হয়ে যায়। তিনি বলেন, যে দেশে আল্লাহর আইন ও রাসূলের (সা) আদর্শ কায়েম নেই তা কায়েমের চেষ্টাই ইসলামী আন্দোলন। এ ক্ষেত্রে প্রচেষ্টা চালানোর দায়িত্ব বান্দার আর সফলতার দায়িত্ব আল্লাহ তায়ালার। নিজে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত না থেকে আন্দোলন যদি বিজয়ীও হয় তাতে ব্যক্তির কোনো লাভ নেই কিন্তু নিজে ইসলামী আন্দোলনে স¤পৃক্ত থাকলে আন্দোলন বিজয়ী না হলেও ব্যক্তি নিজে সফল হবেন। তাই আল্লাহর দ্বীনের জন্য সময়, শ্রম ও মেধা কুরবানি করতে হবে।

খুলশী থানার ১৪ নম্বর লালখান বাজার প্রশাসনিক ওয়ার্ডের টাইগারপাস সাংগঠনিক ওয়ার্ড শাখার এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি জামাল ই আলমের সভাপতিত্বে টাইগারপাশস্থ বি. আর. ই এল ভবনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলমগীর ভূঁইয়া, ১৪ নম্বর লালখান বাজার প্রশাসনিক ওয়ার্ডের আমীর মাওলানা হাফেজ আবু রাশেদ, মাওলানা আবুল বশর প্রমুখ।