শাহাদাত হোসেন একজন জনপ্রিয় রাজনীতিবিদ ও চিকিৎসক। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র,তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি ছিলেন। ২০২৪ সালের ৩ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা#
শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন রেসিডেন্সি প্রোগ্রাম সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবন#
শাহাদাত হোসেন ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম সিটির মেয়র
শাহাদাত হোসেন ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে রেজাউল করিম ৩ লাখ ৬৯ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের কারচুপির অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি শাহাদাত হোসেন মামলা করেন।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতন হলে ১ অক্টোবর, নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন ডা. শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন। প্রজ্ঞাপন জারির পর ৩ নভেম্বর চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন,তাকে শপথ বাক্য পাট করান বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
লেখক: সংবাদকর্মী ও সমাজকর্মী।