রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আগামী ১৩-১৬ ফেব্রুয়ারী রেডিসন ব্লু হোটেলে অনুশ্ঠিত হবে। এবারের চট্টগ্রাম ফেয়ারে থাকছে ৪২টি স্টল । ২টি গোল্ড স্পন্সর, ১৪টি কো-স্পন্সর সহ আরও ১৬ টি রিয়েল এস্টেট কোম্পানি এবং ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ৫টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
আজ দুপুরে রিহ্যাব চট্টগ্রাম কন্ফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।
তিনি বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রেডিসন ব্লু এর মোহনা হল এ ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অধিবেশন-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এর পুলিশ কমিশনার হাসিব প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনীর পর বেলা ২ টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলাতেও দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) মোহাম্মদ মোরশেদুল হাসান, সদস্য সৈয়দ ইরফানুল আলম- সদস্য সারিস্থ বিনতে নূর, সদস্য নূর উদ্দিন আহাম্মদ, সদস্য মোহাম্মদ মাঈনুল হাসান-সদস্য রেজাউল করিম-,সদস্য মোহাম্মদ জাফর, সদস্য
হৃষিকেশ চৌধুরী, সদস্য এ এস এম আবদুল গাফফার মিয়াজী, সদস্য
নূর মোহাম্মদ, সদস্য আশীষ রায় চৌধুরী, সদস্য এস. এম. আদিবুল হুদা।