রিহ্যাবের বর্তমান সভাপতি  সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসাইন।


চট্টগ্রামে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ১৬ তম আবাসন মেলা শুরু আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। প্রতিবছর রিহ্যাব মেলার নামে প্রতারণার আসর বসে বলে অভিযোগ ভুক্তভোগীদের। দীর্ঘদিন যাবৎ আওয়ালীগের দূসর কাইয়ুম চৌধুরী এই মেলা পরিচালনা করে আসছিলেন। পরিবর্তিত পরিস্থিতে আবদুল কাইয়ুব সামনে না আসলেও তার অনুসারীরা এবার মেলার দায়িত্ব নিয়েছেন। এদিকে আয়োজক হিসেবে যেসব প্রতিষ্ঠানের নাম এসেছে প্রায় প্রতিষ্ঠানের নামে রয়েছে প্রতারণা-ভূমি দখল ও পাহাড় কাটার অভিযোগ। মেলার

 

অন্যতম আয়োজক ফিনলে প্রপার্টিজ তাদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীতৈ পাহাড় কেটে বহুতল আবাসিক ভবন তৈরির অভিযোগ রয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তরের টিম। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ  অভিযান পরিচালিত হয়। কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযানে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে যায় পরিবেশ অধিদপ্তরের টিম। কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযানে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে যায় পরিবেশ অধিদপ্তরের টিম। সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান, 'কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় ১৮ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড। তাদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে।

অপর আয়োজন আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। খাস জমি দখলের অভিযোগে আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নজরুল ইসলাম ভূঁইয়ার নামে মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের (ঢাকা-১) সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী এ মামলা করেন।

খাস জমি দখলের অভিযোগে আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নজরুল ইসলাম ভূঁইয়ার নামে মামলা হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের (ঢাকা-১) সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী এ মামলা করেন।

এজাহারে বলা হয়েছে, আশিয়ান ল্যান্ডস ব্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত এলাকায় ৭ দশমিক ৯ একর খাস জমি দখলের প্রমাণ পাওয়া গেছে। এসব জমি ঢাকা ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের বরুয়া, দক্ষিণখান ও উত্তরখান মৌজায় পড়েছে। বরুয়া মৌজায় ৪২টি দাগে ২ দশমিক ৭০ একর, দক্ষিণখান মৌজায় ৯৭টি দাগে ৪ দশমিক ৯ একর এবং উত্তরখান মৌজায় চারটি দাগে দশমিক ২৮ একর খাস জমি দখল করা হয়েছে। গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবাসিক প্লট হিসেবে এ জমি বিক্রির প্রমাণও পেয়েছে দুদক। মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে এজাহার দায়ের করা যায় বলে আইনি মতামত দেয় দুদকের আইন অনুবিভাগ।