প্রকাশিত "রিহ্যাব আবারো ফ্যাসিবাদ আওয়ামীলীগের কজায়" শিরোনামে সংবাদটি প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন দেলোয়ার হোসেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান চট্টগ্রাম রিজিওনাল কমিটি । তিনি বলেন এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত ও বিভ্রান্তিকর। রিহ্যাব কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক অঙ্গ সংগঠন নয়। রিহ্যাব সংগঠনের সবাই শান্তি প্রিয় সফল ব্যবসায়ী। রিহ্যাব হল বাংলাদেশের আবাসন শিল্প নির্মাণের সুখ্যাত একমাত্র সংগঠন। এই সংগঠনের ব্যানারে কোন রাজনৈতিক কর্মকান্ড হয় না। আমার বিরুদ্ধে কোন রাজনৈতিক ব্যক্তি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার বিরুদ্ধে কোন মামলা করে নাই।
প্রতিবেদক বলেন, দেলোয়ার হোসেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে আছেন।
"রিহ্যাব আবারো ফ্যাসিবাদ আওয়ামীলীগের কজায়" সংবাদের প্রতিবাদ