গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রো বায়েজিদ বোস্তামি থানাধীন অভিযানে গাঁজা, ফেন্সিডিল ও বিভিন্ন প্রকার বিলাতী মদ সহ গ্রেফতার ০১, পলাতক ০২:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর পরিদর্শক লোকাশীস চাকমা এর নেতৃত্বে একটি টিম সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন বালুচড়া আনোয়ারুল আজিম রোডের মইনুদ্দীন সাহেবের কলোনীর দক্ষিণ পাশ এলাকায় অভিযানে ০১ জনকে গ্রেফতার ও ০১ জন পলাতক সহ ০১টি মামলা গভীর রাতে দায়ের করা হয়।
গাঁজা ২৫ কেজি, ফেন্সিডিল ১৯ বোতল, ম্যাজিক মোমেন্টস গ্রাইন ভদকা ৮ বোতল. হুইস্কি ১৭ বোতল,বিলাতি মদ ৯০ বোতল করা হয় ।
আসামী- (০১) মো: রমজান প্রকাশ রিপন (২৭)(গ্রেফতার), পিতা: মো: বিল্লাল, মাতা: মোসা: খোদেজা বেগম, স্ত্রী: জান্নাতুল ফেরদাউস, সাং: বালুচরা বখতিয়ার রোড, আফসারের কলোনী, থানা: বায়েজিদ বোস্তামি, জেলা: চট্টগ্রাম। স্থায়ী ঠিকানা: দেবপাড়া, শাহরাস্তি, চাঁদপুর।
আসামী - (০২) মো: সুমন (পলাতক), চিকনদন্ডি, হাটহাজারী, চট্টগ্রাম।