পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া থানার মোড় চত্বরে অসহায় ও মেহনতী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে পটিয়া উপজেলা বিএনপি। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির, ইবরাহীম কবির কমিশনার, নাছির উদ্দীন, কলিম উল্লাহ চৌধুরী, জমির উদ্দীন চৌধুরী, জিল্লুর রহমান, মনির আহমদ সেলিম, ইদ্রিচ পানু, মিশকাত আহমদ, ছাত্রদল নেতা রবিউল হোসেন রবি, এস. এম সুমন, নুরুল আমিন মধু, জসিম উদ্দীন, আমির হোসেন, যুবদল নেতা আবছার উদ্দীন সোহেল, লোকমান, ছাত্রদল নেতা তারেক, মারুফ আবদুল্লাহ, মো. আজিম, রবিউল হোসেন বাদশা, নাজমুল, সোহেল, নাজিম, আকতার হোসেন, মামুন সিকদার, মাহাবুব আলম মেম্বার,এম এ রুবেল প্রমুখ।
পটিয়ায় বিএনপির উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ