বাকলিয়া থানার একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই মার্চ  রাত আড়াইটায় বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সংযোগ সড়ক এক্সেস রোডস্থ কামাল ইশকে অন্ধকারছন্ন খালি জায়গার উপর ডাকাতির প্রস্তুতির চেষ্টাকালে আসামী তৌহিদুল ইসলাম @ রতি @ লতি (২৫), আবরার হোসেন শাহারিয়া @ শাহরিয়া (২৪),  মোঃ জাহেদুল ইসলাম @ তামরাজ (২১), মোঃ জাহিদুল আলম @ জাহিদ (২৬)দের গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ১টি ষ্টিলের বাটযুক্ত ছোরা, ১ টি কাঠের বাটযুক্ত ধারালো কিরিচ ,  ১ টি কাঠের বাটযুক্ত ছোরা, ২ টি লোহার রড উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

 গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-১৫, তাং-১৪/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।