আজ শনিবার লালখানবাজার, চট্টগ্রাম মহানগর এ মোবাইল  কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট   রাকিবুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইজহারুল আহম্মেদ শিহাব। এ সময় বিভিন্ন রেস্টুরেন্টে ইফতার এর খাবার প্রস্তুতের জন্য স্বাস্থ্যকর পরিবেশ  ও মানসম্মত রান্নাঘর না থাকায়  "ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন,২০০৯" এর সংশ্লিষ্ট ধারায় ০২টি মামলায় মোট ১১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার কাঁচাবাজারে রমজান মাসে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে  মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সুমন মন্ডল অপু এবং রাইয়ান ফেরদৌস।

অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, মাংস ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়।  চকবাজার কাচাবাজার, মুদি দোকান, মাছের বাজারে মোবাইল কোর্ট  পরিচালনা  করে পাকা রশিদ না রাখা, মূল্য তালিকা প্রদশর্ন না করা ও যথাযথ লাইসেন্স না রাখার জন্য "কৃষি বিপণন আইন,২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় ০৪ টি মামলায় ০৪ জন অভিযুক্তকে  মোট ৭,০০০( সাত হাজার টাকা) অর্থদন্ড প্রদান  করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তর এর  কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।