আজ সোমবার সকালে চট্টগ্রাম মহানগরীর চাক্তাই ৪টি সেমাই ফ্যাক্টরীতে এনএসআই চট্টগ্রাম মেট্টোর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সেমাই ফ্যাক্টরীগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় রফিক ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা, মোস্তফা সেমাই ফ্যাক্টরীকে ১ লাখ টাকা, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরীকে ৪০ হাজার টাকা এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরীকে ৪০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়াও জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্কতা করা হয়।