বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ্ শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সংযুক্ত আরব আমিরাতে জাজিরাত ইয়াস অটো ইলেকট্রনিক এন্ড ওয়ার্কসপে  শারজাহ্ শাখার অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মাদ আসলাম উদ্দিনের উপস্থাপনায় বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ্ শাখার সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার গোলামুর রহমান (মঞ্জুর) সভাপতিত্বে ২১ মার্চ,২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দরবারে বেতাগী আস্তানা শরীফের মেঝ শাহাজাদা হযরত মাওলানা জিয়াউর রহমান আবু শাহ্ (মাঃজিঃআ:)। এতে আরো উপস্থিত ছিলেন শারজাহ্ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ,মুহাম্মদ হাবিব উল্লাহ,সহ সভাপতি মুহাম্মদ ফারুক,মুহাম্মদ সেলিম, মুহাম্মদ আজম সহ দরবারে বেতাগী আস্তানা শরীফের আশেকীন বৃন্দ।  প্রধান মেহমান দরবারে বেতাগী আস্তানা শরীফের মেঝ শাহাজাদা হযরত মাওলানা জিয়াউর রহমান আবু শাহ্ (মাঃজিঃআ:) তার বক্তব্যে বলেন-সিয়াম সাধনার মাধ্যমে যে আত্মশুদ্ধি অর্জন করি সেটাকে ধরে রাখায় হলো প্রকৃত মুমিনের কাজ এবং সফলতার মাপকাঠি।আর সে সাথে বিশুদ্ধ নিয়তে পীর মুরশিদের অনুসরণ করার প্রতি নির্দেশ প্রদান করেন।আলোচনা শেষে মিলাদ কিয়াম, খতমে খাজেগান শরীফ আদায় করে সকল উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা  করা হয়।