আজ চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইনে কাপড়ের দোকানে ইদের বাজারে  অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অভিযোগের প্রেক্ষিতে  মোবাইল কোর্ট পরিচালনা করেন সহাকারী কমিশনার (ভূমি), বাকলিয়া সার্কেল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট   মাসুমা আক্তার কণা।  মোবাইল কোর্ট পরিচালনার সময় ৩ টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন , ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় সত্তর হাজার টাকা অর্থদণ্ড  করা হয় এবং ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে পণ্য যাতে বিক্রয় না করেন, এ বিষয়ে সর্তক করা হয়।
অপরদিকে চট্টগ্রাম মহানগর এর স্টেশন রোড এর ফলমণ্ডী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা পারভীন তানিয়া, মোহাম্মদ আলমগীর হোসেন ও রাইয়ান ফেরদৌস। মোবাইল কোর্ট পরিচালনাকালীন হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন করা, পাকা রশিদ না রাখা সহ বিভিন্ন অনিয়মের জন্য কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪ টি দোকানে মোট  দশ হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বাজার মনিটরিং চলাকালে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং সংশ্লিষ্ট বিক্রেতাদের সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।