বাংলাদেশের আইকনিক রক ব্যান্ড ‘সোলস’ এর পাঁচ দশকের সংগীতযাত্রাকে উদযাপন করতে “মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক” শীর্ষক একটি ঐতিহাসিক সঙ্গীতানুষ্ঠানের ঘোষণা দিয়েছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। আগামী ০২ মে ২০২৫, চট্টগ্রাম শহরের অন্যতম প্রধান ভেন্যু র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে বহু প্রতীক্ষিত এই আনপ্লাগড কনসার্টটি অনুষ্ঠিত হবে। সেদিনের রাতটি হবে সংগীত, স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা।
আজ বিকালে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে এই আয়োজনের টাইটেল পার্টনার হিসেবে রয়েছে মাস্টারকার্ড, যা এই মাইলফলক উদযাপনকে শুধু একটি বছরপূর্তি নয়—বরং এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত করেছে। বহু প্রতীক্ষিত এই এক্সক্লুসিভ শো-এর টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল ২০২৫ থেকে:???? https://mastercard.sslcommerz.com/souls50/। সোলস-প্রেমীরা অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ইভেন্ট পেজ (https://facebook.com/events/s/souls-unplugged-50-years-of-ti/1591954031466187/); সোলস ব্যান্ড, আয়োজক এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স এবং টাইটেল স্পন্সর - মাস্টারকার্ড-এর অফিসিয়াল ফেসবুক পেজগুলোতে। বিশেষ অফার হিসেবে মাস্টারকার্ড-এর ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা টিকিটে পাবেন ফ্ল্যাট ২০% ছাড়। এছাড়াও, মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত আগাম টিকিট সংগ্রহের বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। সরাসরি টিকিট নিতে চাইলে, দর্শকরা র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর রিসেপশন ডেস্ক থেকে কিনতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া; মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স-এর সিইও মনজুমা মুর্শেদ; র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী; সোলস ব্যান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মীর মাসুম (কিবোর্ড) এবং মারুফ হাসান রিয়েল (বেজ গিটার); দৈনিক আজাদী-এর সম্পাদক ওয়াহিদ মালেক; দ্য ডেইলি স্টার-এর চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান; ফিট এলিগ্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদা শারমিন; মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর জেনারেল ম্যানেজার ফায়েজ আহমেদ; এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সিইও রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
বাংলাদেশের রক সংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীতধারাকে একটি রূপ দিয়েছে-তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ড সংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস—তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে।
ভক্তদের জন্য এক বিরল ও মনজুড়ানো সংগীত অভিজ্ঞতা নিয়ে হাজির হতে যাচ্ছে “মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড”-যেখানে তারা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়; এটি একটি অনুভূতির যাত্রা, যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।