চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে আজ স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড় হতে আন্দরকিল্লা ও টেরীবাজার হাজারী গলি এবং লালদিঘীপাড় এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনাকারীগণকে উচ্ছেদ করা হয় এবং রাস্তা ও ফুটপাতে ব্যবসা না করার জন্য তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।