বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায়, যেখানে থাকবে ন্যায়বিচার, সুশাসন, সমঅধিকার, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। তিনি বলেন, আমরা সৎ ও আল্লাহভীরু শাসক প্রতিষ্ঠা করতে চাই। অতীতে বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। দুর্নীতি বেড়েছে, রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হয়েছে।
বুধবার(২৩এপ্রিল) ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে জামায়াতে ইসলামীর আয়োজিত দাওয়াতি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা অতীতে ক্ষমতায় ছিল, তারাই বিদেশে সম্পদ পাচার করেছে। তারা জনগণের সেবক নয়, ছিল শোষণকারী। কেউ কেউ তো নাগরিকত্ব ছেড়ে বিদেশে গিয়ে হিন্দু ধর্ম পর্যন্ত গ্রহণ করেছে। তাদের লক্ষ্য শুধুই লুটপাট। গণসংযোগে তিনি স্থানীয় জনগণকে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি এজহারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীন নাজিমুদ্দিন ইমু, সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ, প্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি গাজী বেলাল উদ্দিন, সেক্রেটারি আবু জাফর, লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান, যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, পাইন্দং জামায়াতের সভাপতি সামী এরশাদ, ফটিকছড়ি পৌরসভার জামায়াতের সভাপতি ও সেক্রেটারি তারেকুল ইসলাম, জামায়াত নেতা দিদারুল আলম প্রমূখ।