চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে আজ স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ এলাকায় সিটি কর্পোরেশনের জায়গার উপর অবৈধ ১০টি কাঁচাঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এস্টেট শাখাকে বুঝিয়ে দেয়া হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।