বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সাবেক অফিস সম্পাদক আবু বকর ছিদ্দিক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (২ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার সফর শেষ করেছেন তিনি। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক প্যারেড মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। এ সময় স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আবু বকর ছিদ্দিকের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ¦ শাহজাহান শাহজাহান চৌধুরী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, শত অত্যাচার-নির্যাতনেও তিনি ইসলামী আদর্শ ও আন্দোলন থেকে দূরে সরেননি। তাঁর ইন্তেকাল ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন। তাঁর পরিবার-পরিজন, শুভাকাক্সক্ষী এবং সর্ব পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন।
আজ শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মসজিদে মরহুম আবু বকর ছিদ্দিকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদসহ জুমায় সমবেত মুসল্লিবৃন্দ।