চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ইপিজেড থানার সাবেক তদন্ত কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হক, বিপি-৮৪১৩১৫৩১২৪, সাময়িক বরখাস্ত হওয়ার পর আবারও ওসিতদন্ত পদে পুনর্বহালের জন্য তদবিরের তথ্য পাওয়া গেছে।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ সিএমপি কমিশনারের কাছে আবু হাসানাতকে তদন্ত কর্মকর্তা হিসেবে পুনরায় পদায়নের জন্য সুপারিশ করেছেন বলে সিএমপি’র একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের গম্ভীরতা এবং কর্তব্য পালন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় এনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এই আদেশ স্মারক নম্বর ৪৪.০১.০০০০.০১২.২৭.০২৪.২৫/২৩৫ মূলে জারি করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

বরখাস্তকালীন সময়ে আবু হাসানাত খুলনা রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং সরকারি বিধি অনুযায়ী খোরাকী ভাতা ও অন্যান্য প্রযোজ্য সুবিধাদি পাবেন। এই নির্দেশনা স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের এআইজি মোঃ মেনহাজুল আলম, পিপিএম।